গল্প

person riding on boat on sea during dawn

একটা ছেলে মনের আঙিনাতে

রবি, মঙ্গল, বুধ শান্তার প্রিয় সময়। এ সময় সে ব্যাচে পড়তে আসে।  মিশুও আসে । মিশুকে আড়চোখে দেখতে শান্তার ভাল লাগে। একদিন হুট করে চোখাচোখি হয়ে গেল। শান্তা লজ্জায় লাল হয়ে চোখ নামিয়ে মনে মনে নিজেকে গালি দিল। কী দরকার ছিল ওভাবে তাকানর। ছিঃ! কী ভাবল ছেলেটা ওকে? আচ্ছা আরেকবার তাকাবে? যদি ধরা পড়ে যায়? […]

একটা ছেলে মনের আঙিনাতে Read More »

Water lily at dusk, Low Dam

জল অথবা আয়না

“মনে রাখার চেয়ে ভুলে যাওয়া কঠিন।” “তাই!” “এইবার চোখ বন্ধ করে আমার হাতে হাত রেখে বলো আমি তোমাকে ভুলে যাব।” রাশাত চোখ বন্ধ করে আমার হাত দুটো খুঁজে নিল। শক্ত করে ধরে বিড়বিড় করে বলল ,  “কণা,আমি তোমাকে মনে রাখতে চাই।জন্ম জন্মান্তর  মনে রাখতে চাই।” শুনে আমি মাথা নিচু করে হাসলাম।আমার চোখের ভেতরে গুনে গুনে

জল অথবা আয়না Read More »

blue and red galaxy artwork

স্টেশন

বৃষ্টির ঝাপটায় কদম আলীর চায়ের দোকানে ফুটন্ত কেতলী ঠান্ডা হয়ে গেছে। তিনি বিড়বিড় করতে করতে স্টোভ ধরাতে ব্যস্ত হয়ে পড়লেন।সূর্য দেখে সময় ঠাহর করতে পারেন কদম আলী। আজ সারাদিন সূর্য ওঠেনি।এখন তাই বুঝে উঠতে পারছেন না বেলা কতখানি পড়ে এল।ঝুম্ঝুম বারিষ নেমেছে ঘন্টা খানেক হলো। বেঞ্চিতে গত দেড়ঘন্টা যাবত ষোল সতের বত্‍সরের এক কিশোরী বসে

স্টেশন Read More »

asperitas dark clouds in gloomy sky

মৌন মেঘে

রাবু কিছু একটা বিড়বিড় করল। গালে হাত দিয়ে বসে আছে। ডান গাল ফেটে রক্ত গড়াচ্ছে। টাটকা রক্তে একধরনের নোনা গন্ধ থাকে। গন্ধটা ওর মাথায় ঝিম ধরিয়ে দিচ্ছে। এক ফোঁটা… দু ফোঁটা। দশ মিনিট আগের কথা “শুয়োরের বাইচ্চা দরজা খোল।” “না, আমি যাব না।” “তোর ঠ্যাং কাডি য়ালামু সাফ। দরজা খোল কইতেসি।” রাবু দাঁতে দাঁত চেপে

মৌন মেঘে Read More »

যেভাবে তোমার সাথে আমার দেখা হলো

“ভাইয়া, ইমার্জেন্সি থেকে মাত্র এলো যে পেশেন্টটার,ওঁর বিপি পাচ্ছিনা, পালস ফিবল, নাই বললেই চলে।” সময় দুপুর দেড়টা। হাঁপাতে হাঁপাতে হন্তদন্ত হয়ে ডক্টরস রুমে ঢুকল ইন্টার্ন ডাক্তার মিলি। মাথার চুল উশকু খুশকি।  এপ্রনের কলার উল্টে আছে। চোখ লাল। গতকাল নাইট ডিউটি ছিল।  ডিউটি আওয়ার চৌদ্দ ঘন্টা অতিক্রম হয়ে গেছে এরইমাঝে।  হঠাৎ ওর উপর চোখ পড়লে সাদা

যেভাবে তোমার সাথে আমার দেখা হলো Read More »

Romance

সেদিন বিকেলে

টাইটানিকের গানটা বাজছে।  রুমে আমি একাই থাকি। ইদানীং বেশ কয়েকটা মাকড়শা দম্পতি আমার প্রতিবেশি হিসেবে বসবাস করছে, পশ্চিমের দেয়ালটায় তাদের সুখের সংসার। টিকটিকি ঘুরছিল টেবিলের উপর। মাছি উড়ছে। খোলা নাস্তার প্লেট। আমি অপুকে ভাবি। একা হলেই ওকে ভাবতে আমার বেশ ভাল লাগে। অপু ওর নাম নয়। আমি ওকে অপু ডাকি।  কৈশরে আমার একদিন ভারি অপর্ণা

সেদিন বিকেলে Read More »

সমাপ্তির গল্প

দশ মাস পর দেশে ফিরেছে রায়হান। পিএইচডি কমপ্লিট করতে আরো এক বছর লাগবে ওর। বাসায় এসে রীতিমত লজ্জায় পড়ে গেছে। নতুন বাবা হয়েছে । ছেলের জন্য হাবিজাবি কিনে এনেছে। আর সবার জন্য কেনাকাটা করার সময় হয়ে ওঠেনি। এখন বড় আপা দুলাভাই আর ভাবী ওকে মাস্ট খেপাবে। পার্টটাইম জব করে নিজের খরচ থেকে বাঁচিয়ে দেশে পাঠানো

সমাপ্তির গল্প Read More »

rickshaw

একটি গল্প বলার গল্প / মাটির ব্যাংক

মাটির ব্যাংকটা কানের সামনে এনে আবার ঝাঁকায় বাবলু। ঝন ঝন ঝন।আজকের কয়েনটা নিয়ে হবে পঁচাত্তরটা কয়েন।বাবলু খুব ভালো ভাগ পারে। পঁচাত্তরকে চার দিয়ে ভাগ করলে সাঁইত্রিশ দশমিক পাঁচ হয়। বাবলু অনেক ভালো ভাগ পারে।আজকে শুক্রবার। শুক্রবারে বাবার সাথে জুম্মার নামায পড়তে যেতে হয়। বাবলু বাবাকে ভয় পায়। বাবা মানুষগুলোর চোখ লাল হয়।লাল চোখের দিকে তাকাতে

একটি গল্প বলার গল্প / মাটির ব্যাংক Read More »

ফাগুনপাখির গল্প

পুরো ঘরটা জুড়ে থৈ থৈ করছে বিষন্ন শুন্যতা। শুভর ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলো ও কিছুক্ষন। বালিশে মুখ ডুবাতেই মিষ্টি একটা গন্ধ ধাক্কা দিলো নাকে। গন্ধটা খুব পরিচিত, হয়তো কিছুটা আপন ও। গল্পটা শুরু হয়েছিলো কোন এক পড়ন্ত ফাগুন বিকেলে। মিতুদের উঠোনের কৃষ্ণচূড়া গাছটা ফাগুন বাতাসের মাতাল ছোঁয়ায় রক্তিম হয়ে উঠছিল

ফাগুনপাখির গল্প Read More »

ভোকাট্টা

“লিয়াপু, আবীর ভাইয়া তোমাকে এটা দিয়েছে”,রঙচঙে কাগজটা লিয়াপুর হাতে ধরিয়ে দিয়ে আমি আবীর ভাইয়ার কিনে দেওয়া হাতের আচারটা চাঁটতে চাঁটতে দিলাম ছুট। কাগজে কী লেখা আছে আমাকে পড়তে নিষেধ করা হয়েছিল। কিন্তু আমি পড়ে ফেলেছি। পড়তে আমার খুব ভাল লাগে। মা বলেছে যেখানে যা লেখা দেখতে পাবি সব লেখা পড়বি।কাগজে লেখা ছিল“আমি একটা ভোকাট্টা ঘুড়ি।

ভোকাট্টা Read More »