Jahan Sultana

cherry

চেরি ফুল

আমাদের ভাড়া বাসাটা ছিল টিনের চালের , বর্ষায় পানি পড়ত ঝরঝর । তাতে রান্নাঘর ভেসে যেত । রান্নাঘরের হাউজের পাশে একটা গেট। গেটের ওপাশে দূষিত বাতাসে ভরপুর সরু নর্দমা। তারপাশে আকাশ ঢেকে দাঁড়ানো পাঁচ কী ছয়তলা বিল্ডিং।তখন কৈশোর কাল। আমি বুভুক্ষের মত রোজ ভেতর ঘরের জানালা খুলে এক চিলতে আকাশ দেখার চেষ্টা করি। নর্দমার এক […]

চেরি ফুল Read More »

Romance

অপূর্ণতা

ব্যাপারটাকে কি সিনেমাটিক বলা চলে?উবারের গাড়িটা হোস্টেলের গেটের সামনে ঠিক সেই সময় রওনক ভাইয়ের ফোন। গতকাল সারাদিন ফোন করেও যে মানুষটার টিকিটাও মিতু খুঁজে পাচ্ছিলনা।মিতু ফোন ধরবেনা ধরবেনা করেও ধরল। গতকালকের শপথটা বেমালুম ভুলে গেল। আর কক্ষনো এই নাম্বারটায় মিতু ফোন করবেনা, আর কক্ষনো বলবেনা, এক কাপ কফি খাওয়ান…সস্নেহে বলবেনা শেভ করেন, আপনাকে দেখতে লাগছে

অপূর্ণতা Read More »

love

কলিমউদ্দীনের বউ

-রোগীর নাম? -আমার বউ। বৃদ্ধের সলাজ হাসি দেখে আমার চোখকপালে উঠল। -বউতো বুঝলাম,নাম বলেন। -আমার নাম কলিমউদ্দিন। রোগী আমার বউ। -আরে চাচা বুঝলামতো! আপনার নাম কলিমউদ্দিন,রোগী আপনার বউ,রোগীর নামটা বলেন। মনে মনেভাবলাম,কী আপদ! তখন বেলা সাড়ে এগারটা। সরকারী হাসপাতালের বহির্বিভাগ। রোগী দেখছি। একজন বিশেষজ্ঞ স্যার ছুটিতে আছেন। হাসপাতালের অন্তর্বিভাগের রোগী দেখা শেষ করে মাত্রই এসে

কলিমউদ্দীনের বউ Read More »

yet trying

একজন মানুষ

-গেট আউট ফ্রম মাই ওটি রুম!! এটা কি নাট্যশালা পেয়েছো? এটা কোন নাচ গানের থিয়েটার না, এটা হলো অপারেশন থিয়েটার! আনিকার হাতে আর্টারি ফরসেপস টা তখনো ধরা। ধমনীর রক্তপাত বন্ধের জন্য আর্টারি ফরসেপস দিয়ে ধমনী গুলো ধরতে হয়। -আই সেইড ক্যাচচ ইট এন্ড ইউ ওয়ের জাস্ট লাইক ইন এন এবসেন্ট সেজার। গেট আউট!আনিকার হাত কাঁপছে।

একজন মানুষ Read More »

Flower-sad-couple

পথ বেঁধে দিল

-রিয়া,ওয়ার্ডে আছো?-এইতো।-তের নম্বর বেডে আমার একটা পেশেন্ট আছে। হাইপারটেনসিভ। একটু বিপিটা দেখে ফলো আপটা লিখে রাখবা পারবানা?-আচ্ছা।.(কিছুক্ষন পর)-ইয়ে পনের নাম্বার বেডেও একটা পেশেন্ট ছিল। জাস্ট বিপিটা দেখে..-ফলো আপটা একটু লিখে রাখবা,পারবানা?-হ্যা হ্যা.. সেটাই! পারবাতো?-হুম।-গুড গার্ল! 😃…-রিয়া,ওয়ার্ডে আছো?-হুম।-আজকেতো আমার নাইট। বন্ধু আসছে ঢাকা থেকে। আসতে একটু লেট হবে। এক্সট্রা দুই ঘন্টা ডিউটি করে দিবা। প্লিজ?-ওকে সায়েম

পথ বেঁধে দিল Read More »

Love in the rain

একটি বর্ষন মুখর সন্ধ্যা

গোমড়ামুখে বসে ছিলাম। এইমুহুর্তে ওটি ড্রেস পরে দৌড়াচ্ছি। আজকে আমাদের এনিভার্সারি। মানুষটা ভুলে গেছে। মনে করিয়ে দেয়ার ঠেকা কার পড়েছে? পকেটে মুঠোফোন, বন্ধ করে রেখেছি। শাস্তি। বছর পঁচিসের মেয়েটা যন্ত্রণায় কাতরাচছে । তা প্রায় ঘন্টাখানেক হবে। সাদা চাদরটা য় লাল রঙের নকশা ফুটে উঠেছে। প্রচুর ব্লিডিং হচ্ছে। এনেসথেশিয়া দেয়া হয়েছে। সিজার হবে। রাশেদা ম্যাম গম্ভীর

একটি বর্ষন মুখর সন্ধ্যা Read More »

helpless

যে দেয়ালটি মিনতির বন্ধু ছিল

ক্লাসের শেষ বেঞ্চটা খালি পড়ে থাকে।কয়েকদিন ধরে বেঞ্চের একচ্ছত্র অধিপতি মেয়েটাকে দেখা যাচ্ছেনা।আমি জ্যামিতি ক্লাসে বিমান স্যারের বুঝিয়ে দেয়া উপপাদ্য খাতায় তুলতে তুলতে বারবার পিছনে তাকাই। ক্লাসে আমরা ভাল ছাত্রীর দলে ছিলাম।নিয়মিত স্কুলে আসতাম। খাতায় বাড়ির কাজ তোলা থাকত ।শিক্ষকদের প্রশংসায় ভেসে যেতাম। আমরা বসতাম সামনের বেঞ্চে। মিনতি বসত পেছনের বেঞ্চে। প্রায়ই দেরিতে স্কুলে আসে।এক

যে দেয়ালটি মিনতির বন্ধু ছিল Read More »

rickshaw

কদমতলীর যাত্রী

কদমতলী যাবা?ও মামা ও রিকশামামাকদমতলী যাবা .. ?ভাঙা রোডের ইটের কণানীল গোলাপি ফুল হয়ে যায়একটা আমায় দিবা?ও মামা ও রিকশামামাকদমতলী যাবা? তোমার বাড়ি কদমতলী কত্তদূরে ?চৌরাস্তার তেপান্তরে?একটু আমায় নিবা? ও মামা ও রিকশা মামাকদমতলী যাবা ?টঙ দোকানে সুখের দুঃখেরচা সিগারেট তুমিই খেয়োআমায় শুধু গল্প দিয়োবলো আমায় দিবা?ও মামা ও রিকশা মামাকদমতলী যাবা? হুড খোলা এই

কদমতলীর যাত্রী Read More »

বিকেল চড়ুই

বিকেল চড়ুই

ভালো থেকো বিকেল চড়ুইছাই পাখাটায় স্বপ্ন নিয়েরোদভেজা এই বারান্দা নয়ভোর জানালায় আবার এসো। শ্যাওলা ঠোঁটে ফড়িংরবেকিচিরমিচির গল্প হবেঘুনচে কাঠের এই জানালায়খুব প্রভাতে আবার এসো। কাঁচ পুতুলের নিমন্ত্রনেবৃষ্টি শেষের মাতাল গানেরোদ ভেজা ঐ ঘুলঘুলিটায়আবার এসো আবার এসো। মাঝদুপুরের পত্র নিয়েসকাল আবার বিকেল হবেতোমার সাথে মিষ্টি গানেসাঁঝ ফুরোবে সাঁঝ ফুরোবে। চায়ের কাপের শেষ চুমুকেএই শহরের বিকেল মিশেতোমার

বিকেল চড়ুই Read More »