কদমতলীর যাত্রী

rickshaw

কদমতলী যাবা?
ও মামা ও রিকশামামা
কদমতলী যাবা .. ?
ভাঙা রোডের ইটের কণা
নীল গোলাপি ফুল হয়ে যায়
একটা আমায় দিবা?
ও মামা ও রিকশামামা
কদমতলী যাবা?

তোমার বাড়ি কদমতলী কত্তদূরে ?
চৌরাস্তার তেপান্তরে?
একটু আমায় নিবা?

ও মামা ও রিকশা মামা
কদমতলী যাবা ?
টঙ দোকানে সুখের দুঃখের
চা সিগারেট তুমিই খেয়ো
আমায় শুধু গল্প দিয়ো
বলো আমায় দিবা?
ও মামা ও রিকশা মামা
কদমতলী যাবা?

হুড খোলা এই রিকশা করে
শৈশবের এই রাস্তা ধরে
অনেক দূরে নিবা?
নেই ঠিকানায় ঘুরব শুধু
ঘাসের গন্ধ কুড়িয়ে নেব
কোথায় যাব কোথায় যাব
রাস্তা চিনায় দিবা ?
ও মামা ও রিকশা মামা
কদমতলী যাবা?
হুডটা খুলে ছুটন্ত পথ
দমকা হাওয়ার গান শুনিয়ো
খুচরো সকল দুটাকা নোট তুমিই নিয়ো
আমায় শুধু পথ চিনিয়ো কদমতলীর
বলো চিনায় দিবা ?
আষাঢ় আষাঢ় পথ মাড়ানো
রিকশা চাকায় ক্রিং ক্রিং ক্রিং
সুর বাজিয়ে
যামু আফা ওঠেন বলে
আমায় তুলে নিবা ?
যাত্রী হবো দুঃখ পুর আর সুখনগরী কদমতলীর
ও মামা ও রিকশা মামা কদমতলী যাবা ?

ও মামা ও রিকশা মামা ..

https://www.facebook.com/story.php?story_fbid=234244513451298&id=100005972523803