-রিয়া,ওয়ার্ডে আছো?
-এইতো।
-তের নম্বর বেডে আমার একটা পেশেন্ট আছে। হাইপারটেনসিভ। একটু বিপিটা দেখে ফলো আপটা লিখে রাখবা পারবানা?
-আচ্ছা।
.
(কিছুক্ষন পর)
-ইয়ে পনের নাম্বার বেডেও একটা পেশেন্ট ছিল। জাস্ট বিপিটা দেখে..
-ফলো আপটা একটু লিখে রাখবা,পারবানা?
-হ্যা হ্যা.. সেটাই! পারবাতো?
-হুম।
-গুড গার্ল! 😃
.
.
.
-রিয়া,ওয়ার্ডে আছো?
-হুম।
-আজকেতো আমার নাইট। বন্ধু আসছে ঢাকা থেকে। আসতে একটু লেট হবে। এক্সট্রা দুই ঘন্টা ডিউটি করে দিবা। প্লিজ?
-ওকে সায়েম ভাই। রাউন্ড চলে, রাখি।
.
.
-আমি আজকে এপেন্ডিসেকটমি করব। এসিস্ট করবা?
-হাহ! আপনি করবেন এপেন্ডিসেকটমি? মপ আর গজ পিস পেশেন্টের পেটে রেখে চলে আসবেন!
-এভাবে ইনসাল্ট করলা?
– আগে পেশেন্টের কাছ থেকে এএই মর্মে কনসেন্ট নেন! সার্জন আমার পেটে এটা সেটা ওটা রেখে আসলেও আমি মাইন্ড করবনা!
-এভাবে বললা? দাড়াও একদিন তুমি মারাত্মক ব্যথা নিয়ে আমার চেম্বারে আসবা আর আমি তোমাকে রেফার করে দেব!
.
.
-রিয়া… ইয়ে কালকে আমি ওয়ার্ডে আসতে পারবনা। একটু ফয়সাল ভাইকে ম্যানেজ করবা?
-আমি?
-প্লিজ!
(একটা দীর্ঘশ্বাস) দেখি! ঝাড়ি যা দিবে! আমাকেই খালি চোখে পড়ে আপনার?
-আমি আসলে একটু বাড়ি যাচ্ছি। আনঅফিশিয়াল। আর্জেন্ট দরকার। মাকে ডাক্তার দেখাবতো।
-অল রাইট! অলরাইট! এমনিই বলেছি! টেনশন করবেন না।
.
.
-কী খবর?
-এইতো।
-চলে যাচ্ছেন?
-হুম।
-মন খারাপ হচ্ছেনা?
-আরে নাহ! যত তাড়াতাড়ি এখান থেকে ভাগা যায়। সিরাজ স্যারের বকা ঝকা খেতে খেতেতো এমনিতে লাইফ হেল হয়ে গেল।
-ওহ!
-কী হলো?
-কিছুনা।
-তোমার আর কদিন বাকি ইন্টার্নশিপের? দুই মাস না?
-মে বি।
-কফি খাবে?
-নাহ।
-চলো চিকেন খেয়ে আসি! তোমাকে কখনো কিছু খাওয়াইনি!
– কী দরকার! চলে যাওয়ার আগে এত ঢং করতে হবেনা।
-(একটু থতমত খেয়ে) কী বললা?
-কিছু না। আপনার সাথে কথা বলতে বিরক্ত লাগছে। আমার কাজ আছে। কয়েকটা ড্রেসিং বাকি।
.
.
-হ্যালো, আপনি কি বাসে উঠে গেছেন?
-হ্যা।
-একবার আমার সাথে দেখাও করে গেলেন না?
-আসলে…
-ভালতো! সবসময় রিয়া রিয়া রিয়া! আর যাওয়ার আগে সবার সাথে দেখা করা যায়। রিয়া ই মিস! গ্রেট!
-আসলে তা না! তোমাকে ফোন দেওয়ার সাহস পাইনি। আজকাল যা ভাব সাব দেখাও!
-ওহ! আমি ভাব দেখাই! আর আপনি??
-আমি ভাল ছেলে। ভাব দেখাইনা।
-আপনি বাসের টিকেট ক্যানসেল করতে পারেন?
-ক্যান্সেল করব!! কেন??
-এমনি।
-ওহ! সম্ভব না।
-ভালতো।
-ঢাকায় টাকায় আসলে কখনো আমার বাসায় আসবা। দাওয়াত…
-সায়েম ভাই…
-কী?
-আপনাকে হঠাৎ খুব দেখতে ইচ্ছে করছে।
-আমাকে?… কেন?!… (ক্ষনিকের নীরবতা) হ্যালো.. এই.. হ্যালো…
-…
-হ্যালো!.. রিয়া… কী আশ্চর্য! কাঁদতেছো? মাই গড! হ্যালো… কী হয়েছে! কাঁদছ কেন?… কোথায় তুমি?!
-বাস ছেড়ে দিয়েছে?
-হুম!! এমাত্র! কাঁদছো কেন?!
-জানা নাই। আপনার জন্য খুব মায়া লাগছে। আমার জন্য বাসটাকে থামিয়ে দিতে পারেন না? আমি আসব? আসি?
-মায়া লাগছে? আমার জন্য? কী বলছো আবোল তাবোল!!
-আবোল তাবোল!…
-হ্যালো! বাস চলে। আমি চলন্ত বাসে কথা বলতে পারিনা। পরে ফোন দেই তোমাকে?
-আর কখনো কথা হবে না। ভাল থাকবেন।
-রিয়া… শুনো… কী হলো তোমার? হ্যালো…
.
.
.
সপ্তমীর চাঁদ উঠেছে আকাশে।
ঝির ঝিরে জোৎস্নায় ভিজতে ভিজতে রিয়া হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে ছিল। একসময় সে সন্তর্পনে চোখের পানি মুছে ফেলল। কিছু মায়া ভয়ংকর। অকারনে চোখ মুছতে হয়। চোখের পানি মুছে ফেলাটাও একটা আর্ট। সবাই পারেনা।
ট্রলির শব্দ শোনা যাচ্ছে। রাতের নীরবতা কেঁটে ক্রমশ এগিয়ে আসছে পরিচিত শব্দটা।
রিয়া ডিউটি রুম থেকে বেরুলো। বিপি আর স্টেথো কাঁধে।
তারপর ওয়ার্ডের কাছে গুটিকয় লোকের ভিড় ঠেলে ট্রলির উপর শুয়ে থাকা মানুষটাকে দেখে আচমকা বাকহারা হয়ে গেল!
এক ছুটে এগিয়ে গেল ও।
কখনো হাত ধরা হয়নি…. চোখে চোখ রাখা হয়নি।
পালস চেক করার জন্য হাত ধরতে গিয়ে হাতটা কেঁপে উঠল রিয়ার।
কোন উপন্যাসের পাতায় ঢুকে গেছে সে?
নাড়ি ক্ষীন,গতি অস্বাভাবিক। রিয়া পাগলের মত ডাকাডাকি শুরু করল সিস্টারদের…
ওর কন্ঠ শুনেই বোধহয় সায়েম চোখ মেলে একটু হাসল।
-আজকে ক্যাজুয়াল্টিতে বারোটা বাজবে সবার। বাস একসিডেন্ট।বুঝলা! তোমারর বদদোয়া লাগসে!
-প্লিজ, চুপ করেন! আমি ফয়সাল ভাইকে ফোন দিই! ওহ গড!
-হাত এমনে ধরে রাখলে আমার পালস তো আরো বেশি আসবে,সুন্দরী! আমি শকে আছি। টের পাচ্ছি। খুব খারাপ লাগতেসে। এনিমিয়া দেখসো? কয়টা স্টিচ পড়সে মাথায়? গুনোতো! আমার জিসিএস স্কোর কিন্তু ফিফটিন, বুঝলা!
-চড় থাপ্পড় খেতে না চাইলে চুপ করেন!
-আমার ও পজিটিভ ব্লাড। হামিদকে ফোন দাও। ওরও ও পজেটিভ। আর একটা এক্সরে রাইট থাই দিওও। ফিমারের মাথাটা মনে হয় গেসে! সেরাম ক্রিয়েটিনিনন। আমার ডায়াবেটিস নাই… এই ফারুক দাদু অক্সিজেনটা ঠিকমত লাগান না!
রিয়া কেঁদে ফেলল,
-আমি সত্যিই একটা চড় লাগাব। থামেন প্লিজ!
-আরে কাঁদো কেন? যদি বেঁচে যাই তোমার সাথে প্রেম করব খোদার কসম। রেফার করে দিওনা! তোমার তো খালি রেফার করার স্বভাব.. শোন, মাকে একটা ফোন দিব। নাম্বারটা মনে করতে পারতেসিনা। এই মেয়ে দেখছ না শিভারিং হচ্ছে! একটা কটসন দাও না! বিপি মাস্ট এখন নাইননটির নিচে। মাথা ঘুরাচ্ছে।
-দিদি ক্যাথেটার আনেন!
-তুমি ক্যাথেটার করবা! প্লিজ না!! মান ইজজ্ত খেয়ে দিওনা!
সায়েম টেনশনে উঠে বসতে গেল! পারলনা!
-সিস্টার হার্টসল লাগান। এই দাদু ব্লাড ব্যাংকে যান না! হা করে কী দেখে! আমি ফয়সাল ভাইকে ফোন দেই! আজকেই আমার একা ডিউটি পরলো! ও গড!
রিয়ার গলা কাপঁছে ভয়ানক।
আরো একটা ট্রলির শব্দ… না না দুটো! রিয়ার কাছে ভয়ানক দুঃস্বপ্নের মত লাগছে সবকিছু… মাথা ঘুরে যে সে অজ্ঞান হয়ে যায়নি এতক্ষনে এইতো বেশি!
-রিয়া যাও পেশেন্ট রিসিভ করো। তুমি না আসাতক বেঁচে থাকব কথা দিলাম। আই প্রমিজ! তুমি ফোন রাখার পর থেকেই খুব খারাপ লাগছিল… জানো…
… সায়েম এটুকু বলেই চোখ বন্ধ করল আবার,
তারপর ফিসফিস করে বলল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি/আমরা দুজনে চলতি হাওয়ার পন্থি!
রিয়া চোখ মুছতে গিয়ে টের পেল সায়েমের হাতে ওর বাম হাতটা ধরা।
পথ বেঁধে দিল



